- Get link
- X
- Other Apps
ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন বলে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে দাবি করা হয়েছে। তবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আমার দেশকে জানিয়েছেন, সেখানে কোনো গুলি ছোড়া হয়নি। এমনকি রাবার বুলেট কিংবা টিয়ার গ্যাসও ছোড়া হয়নি। শুধু সাউন্ড গ্রেনেড নিক্ষেপ এবং লাঠিচার্জ করা হয়েছে। তাই গুলিবিদ্ধ হওয়ার প্রশ্নই আসে না।
শুক্রবার বিকেলে ইনকিলাব মঞ্চের ফেসবুক পোস্টে দাবি করা হয়, জাবের ভাই গুলিবিদ্ধ। জুমা-শান্তাকে বুট দিয়ে পাড়ানো হইছে।
এর আগে শুক্রবার জাতিসংঘের অধীনে শরীফ ওসমান হাদি হত্যার তদন্ত ও হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা শুরু করেছিল ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ারগ্যাস ব্যবহার করেছে।
বিকেল সাড়ে ৪টার দিকে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পুলিশের সঙ্গে সংগঠনটির নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ারগ্যাস ব্যবহার করে। এতে জাবের, রাকসুর জিএস আম্মারসহ অন্তত ১৫ জন আন্দোলনকারী আহত হয়েছেন।
আহত বিক্ষোভকারীদের নিয়ে শাহবাগ মোড়ের ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে (বারডেম) ঢোকার চেষ্টা করলে এতে বাধা দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
এদিকে আব্দুল্লাহ আল জাবেরের ফেসবুক আইডি থেকে জানানো হয়, ‘শতাধিক আহত ও জাবের গুলিবিদ্ধ হয়েছেন।’ শান্তভাবে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানিয়ে বলা হয়, আপাতত কোনো জমায়েত করবেন না। আমরা চিকিৎসা নিয়ে আবার রাজপথে আসব।
- Get link
- X
- Other Apps

Comments
Post a Comment