- Get link
- X
- Other Apps
বিশ্বকাপ বয়কটে কত টাকা ক্ষতি বাংলাদেশের?
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে ভারতে যাবে না বাংলাদেশ। এদিকে সূচি পরিবর্তন করতে নাজি হয়নি আইসিসিও। ফলে বিশ্বকাপ থেকে সরে যাচ্ছে বাংলাদেশ। যার ফলে বড় অঙ্কের ক্ষতির মুখে পড়তে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিশ্বকাপ বয়কটে বাংলাদেশের ক্ষতির পরিমাণ দাঁড়াবে ৩৩০ কোটি টাকা। রিপোর্ট অনুসারে, এতে তাদের বার্ষিক আয়ের প্রায় ৬০ শতাংশ ক্ষতি হতে পারে।
সম্প্রতি একটি প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বকাপে অংশ না নিলে বাংলাদেশের ক্ষতির পরিমাণ হতে পারে প্রায় ২৭ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৩০ কোটি টাকা। সম্প্রচার স্বত্ব, স্পনসরশিপ এবং আর্থিক বছরের অন্যান্য আয় হারানোর কারণে এই সিদ্ধান্তের ফলে মোট বার্ষিক আয়ের প্রায় ৬০ শতাংশ ক্ষতি হতে পারে।
বাংলাদেশ বিশ্বকাপ বয়কট করলে র্যাঙ্কিং অনুযায়ী স্কটল্যান্ড বিকল্প হিসেবে সুযোগ পেতে পারে। যদিও আইসিসি ক্রিকেট স্কটল্যান্ডকে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছু জানিয়েছে কি না, সেটি এখনও পরিষ্কার নয়।
ক্রিকেট স্কটল্যান্ডের যোগাযোগ প্রধান চার্লস প্যাটারসন পিটিআইকে বলেন, এই চলমান পরিস্থিতি নিয়ে আমরা কোনো মন্তব্য করতে পারছি না। পরিস্থিতি বদলালে আমাদের ওয়েবসাইটে আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হবে।
প্রসঙ্গত, ‘নিরাপত্তাজনিত উদ্বেগ’-এর কথা জানিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আইসিসির কাছে অনুরোধ করেছিল যেন তাদের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নেয়া হয়। তবে আইসিসি সাফ জানিয়ে দিয়েছে যে, বিশ্বকাপের সূচিতে কোনো পরিবর্তন করা হবে না, ভারতেই খেলতে হবে।
সিদ্ধান্ত পূনর্বিবেচনার জন্য বিসিবিকে বৃহস্পতিবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল আইসিসি। তবে জাতীয় দলের খেলোয়াড়দের সঙ্গে বৈঠকের পর বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল ঘোষণা করেন যে, আইসিসির নিরাপত্তা মূল্যায়ন তাদের কাছে গ্রহণযোগ্য নয়। দুই পক্ষের অনড় অবস্থানের কারণে বাংলাদেশের এই টুর্নামেন্টে অংশ না নেয়ার সম্ভাবনাই এখন বেশি।
- Get link
- X
- Other Apps

Comments
Post a Comment