- Get link
- X
- Other Apps
মোস্তাফিজকে বাদ দিতে কলকাতাকে বিসিসিআইয়ের নির্দেশ
বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এবার আইপিএলে দল পেয়েছিলেন মোস্তাফিজুর রহমান। কলকাতা নাইট রাইডার্স দলে ভিড়িয়েছিল তাকে। তবে বাংলাদেশ-ভারত রাজনৈতিক উত্তাপের আঁচ এবার লাগল আইপিএলে, যার জেরে মোস্তাফিজকে স্কোয়াড থেকে বাদ দিতে কলকাতাকে নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
বেশ কয়েক দিন ধরেই এ নিয়ে গুঞ্জন চলছিল। ভারতের উগ্র কয়েকজন নেতাকর্মী পিচ নষ্টের হুমকি দিয়েছেন ফিজকে দলে নেওয়ায়। তাতে মোস্তাফিজের আইপিএলে খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়। অবশেষে সেটাই সত্যি হলো। শনিবার (৩ জানুয়ারি) গুয়াহাটিতে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া ভারতের বার্তা সংস্থা এএনআইকে নিশ্চিত করেছেন যে, বিসিসিআই কলকাতাকে নির্দেশ দিয়েছে মোস্তাফিজকে ছেড়ে দিতে।
- Get link
- X
- Other Apps

Comments
Post a Comment