এই বিপিএলটা কেন অদ্ভুতভাবে মিস করবো—কারণটা ক্রিকেট না, অনুভূতি

এই বিপিএলটা কেন অদ্ভুতভাবে মিস করবো—কারণটা ক্রিকেট না, অনুভূতি


An Honest Opinion: I will miss this BPL! 


আমি সঠিক করে বলতে পারবো না, এই বিপিএল কি আগেরবারের বিপিএলগুলোর চেয়ে খুব বেশি কোয়ালিটিফুল হয়েছে কিনা। কিন্তু কোন এক কারণে মনে হচ্ছে এই বিপিএলটাকে মিস করবো।



তার একটা প্রধান কারণ হতে পারে, আমরা নেক্সট কবে আমাদের প্লেয়ারদের ক্রিকেট দেখবো, এটাই আমরা জানিনা। অন্যান্যবার দেখা যেত, বিপিএলের পরপর কোনো না কোনো সিরিজ বা বড়মঞ্চের ম্যাচ থাকে। এবারও ছিলো, তাও টি-২০ বিশ্বকাপের মত বড় মঞ্চ, কিন্তু আনফরচুনেটলি এই বিশ্বকাপ না খেলার সম্ভাবনা বেশি। যদিও বোর্ড যথাসম্ভব চেষ্টা করছে, বিশ্বকাপে যেন প্লেয়াররা যায়৷ কিন্তু না গেলে তো বাস্তবতা এটাই যে আমাদের ক্রিকেট আগামী কদিন দেখা হবে না৷ যদিও "আমাদের ক্রিকেট" খুব বেশি আই প্লিজিং না, আই প্লিজিং হলো বিদেশিদের ক্রিকেট। তবু নিজেদের ক্রিকেট নিজেদেরই, আলোচনা-সমালোচনা করবো নিজেদের নিয়ে, মজাটা তো এখানেই।



এটা তো একটা কারণ গেলো, আরেকটা কারণ হলো এই বিপিএলটা ভালোই উপভোগ্য ছিলো। ব্রডকাস্টিং মনে হলো আগের দুই-তিন সিজনের তুলনায় বেটার। বেশ কিছু বাধা বিপত্তি আসলেও টুর্নামেন্টটা ভালোয় ভালোয় শেষ হয়েছে, এজন্য বিসিবি ধন্যবাদ পাবে। খেলার বাইরে কোন ড্রামা ছিল না, তা না, কিন্তু পেমেন্ট ইস্যু বা ফি'ক্সিং ইস্যুর আলামত এবার কম ছিলো। ছিলো না বলবো না, তবে গতবার যা হয়েছে, তার চেয়ে কম। শেষদিকে উইলিয়ামসন আসলো, মনে হলো, ইশ আরেকটু লম্বা বিপিএল হতো। গ্রেট প্লেয়ারদের এপেয়ারেন্স দেখতেও ভালো লাগে।



এই বিপিএল নিয়ে অনেক স্ক্রিনশট জমেছে, ভাবছি পরের সাতদিন এই প্লেয়ারদের পারফরম্যান্স আর স্ক্রিনশট নেওয়া সেসব পয়েন্ট নিয়েই আলোচনা করবো৷ অন্যান্যবার হলে কথা বলতাম সামনের টুর্নামেন্ট নিয়ে; বাট সেই সুযোগ তো আপাতত নাই, তাই এই বিপিএলটা নিয়েই কথা বলবো। তার উপর রিশাদের দলও আজকে বাদ বিগব্যাশ থেকে। ফাইনালটা খেললে তো ২৫ জানুয়ারিও একটা ম্যাচ পেতাম, যেটা আগ্রহ নিয়ে দেখা যেত! আফটাল অল, একটু ফাকা ফাকাই লাগতে শুরু করলো। ওইদিন না বিপিএল শুরু হলো, শান্ত সেঞ্চুরি করলো আর সবাইকে তাক লাগিয়ে শেখ মেহেদীর চট্টগ্রাম দুই বিদেশি নিয়ে নোয়াখালী এ হারিয়ে দিলো; আজকে টুর্নামেন্ট শেষ? 



Comments