- Get link
- X
- Other Apps
শিক্ষকের বড় নিয়োগ, আবেদন করবেন যেভাবে
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ৬৭ হাজার ২০৮টি শূন্য পদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ‘সপ্তম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি (বিশেষ)-২০২৬’ নামে পরিচিত।
অনলাইনে আবেদন শুরু হবে ১০ জানুয়ারি এবং চলবে ১৭ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত। পদসংখ্যা অনুযায়ী, মাদরাসায় ৩৬,৮০৪টি, স্কুল ও কলেজে ২৯,৫৭১টি এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ৮৩৩টি পদ খালি রয়েছে। তবে চাহিদার ভিত্তিতে শূন্যপদ সংখ্যা বাড়ানো বা কমানো যেতে পারে।
যোগ্যতার শর্ত অনুযায়ী, ২০২৫ সালের ৪ জুন পর্যন্ত প্রার্থীর সর্বোচ্চ বয়স ৩৫ বছর হতে হবে। এছাড়া নিবন্ধন পরীক্ষার ফল প্রকাশের তারিখ থেকে ৩ বছরের জন্য নিবন্ধন সনদ কার্যকর থাকবে। বর্তমানে কর্মরত ইনডেক্সধারী শিক্ষকরা একই পদে আবেদন করতে পারবেন না।
পদভিত্তিক শূন্যপদ, আবেদন ফরম এবং নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এনটিআরসিএর ওয়েবসাইট www.ntrca.gov.bd এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট http://ngi.teletalk.com.bd থেকে পাওয়া যাবে।
- Get link
- X
- Other Apps

Comments
Post a Comment