জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী কমিটির বৈঠক শুরু

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী কমিটির বৈঠক শুরু


দেশের চলমান পরিস্থিতি পর্যালোচনা এবং দলের বিভিন্ন সিদ্ধান্ত নিতে বৈঠকে বসেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্যরা।

সোমবার সকাল ১০টার দিকে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলের আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়।



এতে নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, এ টি এম আজহারুল ইসলাম, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ অন্য নেতারা উপস্থিত আছেন।

Comments