- Get link
- X
- Other Apps
দেশের বাজারে সোনার দামে ফের নতুন রেকর্ড। এবার সোনার দাম ভরিতে দুই হাজার ৬২৫ টাকা পর্যন্ত বেড়েছে। এখন থেকে দেশের বাজারে প্রতি ভরি (২২ ক্যারেটের) সোনা বিক্রি হবে দুই লাখ ৩৪ হাজার ৬৮০ টাকায়।
আগামীকাল বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) থেকে সারা দেশে সোনার নতুন এ দর কার্যকর হবে।
আজ বুধবার রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার এ দাম বাড়ার তথ্য জানায়।
এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী (পিওর গোল্ড) সোনার মূল্য বৃদ্ধি পেয়েছে। সে কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস।
নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে দুই লাখ ২৪ হাজার ৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
এদিকে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের রুপার ভরি পাঁচ হাজার ৯৪৯ টাকা।
২১ ক্যারেটের রুপার দাম ভরি পাঁচ হাজার ৭১৫ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার দাম ভরি চার হাজার ৮৯৯ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম তিন হাজার ৬৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
- Get link
- X
- Other Apps

Comments
Post a Comment