- Get link
- X
- Other Apps
স্থগিত পরীক্ষার নতুন তারিখ নিয়ে যা বললেন প্রাথমিকের মহাপরিচালক
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষা পেছানো হয়েছে। আগামী ২ জানুয়ারি এ পরীক্ষা হওয়ার কথা ছিল। বিষয়টি নিশ্চিত করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান বলেন, জাতীয় শোক দিবস উপলক্ষে আগামী ২ জানুয়ারি অনুষ্ঠেয় সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে।
স্থগিত হওয়া প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা আগামী ৯ জানুয়ারি অনুষ্ঠিত হওয়া প্রসঙ্গে মহাপরিচালক বলেন, ‘স্থগিত হওয়া পরীক্ষার সম্ভাব্য তারিখ হিসেবে ৯ জানুয়ারির প্রস্তাব এসেছে।
আমরা বিষয়টি পর্যালোচনা করছি। শিগগিরই তারিখ জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।’
এর আগে বুধবার বিকেলে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নিতে সভায় বসে ‘কেন্দ্রীয় প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ কমিটি’।
অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, সরকারি কর্ম কমিশন (পিএসসি) ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এর আগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা নিয়ে নানা ধরনের গুজব ছড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেক পেজ ও আইডি থেকে এ পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে তথ্য ছড়ানো হয়েছিল।
- Get link
- X
- Other Apps

Comments
Post a Comment