- Get link
- X
- Other Apps
ভারতে বাংলাদেশের রাষ্ট্রদূতকে আবারও তলব।
নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ। ছবি: সংগৃহীতনয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করেছে ভারত। ভারতে বাংলাদেশি কূটনৈতিক মিশনগুলোকে লক্ষ্য করে একাধিক হামলার ঘটনা এবং কূটনৈতিক কর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশের পর আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বাংলাদেশের রাষ্ট্রদূতকে তলব করা হয়।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআই'র বরাতে এই খবর জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিয়ে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করার পর বাংলাদেশের রাষ্ট্রদূতকে তলব করা হয়। যা চলতি সপ্তাহে দ্বিতীয় তলবের ঘটনা।
আজ মঙ্গলবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে। প্রণয় ভার্মাকে তলব করে ২০ ডিসেম্বর বাংলাদেশ হাইকমিশন এবং নয়াদিল্লিতে হাইকমিশনারের বাসভবনের বাইরের ঘটনা এবং ২২ ডিসেম্বর শিলিগুড়ির ভিসা সেন্টারে ভাঙচুরের ঘটনায় ঢাকার উদ্বেগ প্রকাশ করে।
- Get link
- X
- Other Apps

Comments
Post a Comment